Murshidabad | তিন শিশুকে কুপিয়ে খুন, টোটোচালকের গলায় রক্তাক্ত হাঁসুয়া ঠেকিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের!

Friday, August 14 2026, 10:25 am
Murshidabad | তিন শিশুকে কুপিয়ে খুন, টোটোচালকের গলায় রক্তাক্ত হাঁসুয়া ঠেকিয়ে থানায় আত্মসমর্পণ যুবকের!
highlightKey Highlights

অভিযুক্ত যুবক গোলাম সারওয়ার ওরফে বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


তিন শিশুকে কুপিয়ে খুনের পরে সেই ধারালো অস্ত্রটি নিয়ে বাড়ির বাইরে বেরোয় মুর্শিদাবাদের অভিযুক্ত যুবক। তার পরে সেটি এক টোটোচালকের গলায় ঠেকিয়ে সেই টোটো করেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। অন্তত তেমনটাই দাবি সুতির রঘুনাথপুরের ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের। অভিযুক্ত যুবক গোলাম সারওয়ার ওরফে বাদশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে জঙ্গিপুরের আদালতে হাজির করিয়ে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। বাদশা যে চার শিশুর উপরে হামলা চালিয়েছে, তারা সম্পর্কে তার ভাগ্নি-ভাইঝি। তাদের মধ্যে দুই ভাগ্নি এবং এক ভাইঝি নিহত। এক জনের বয়স ৪, বাকি দু’জনের যথাক্রমে ১০ ও ১২। আর এক ভাগ্নি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, বাদশার বিরুদ্ধে খুন এবং ধারালো অস্ত্র দিয়ে হামলার মামলা রুজু করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File