Hyderabad | ২৬/১১-র ধাঁচে হামলার হুমকি! হায়দরাবাদে লস্করের নামে এসেছে ইমেল! জারি হাই অ্যালার্ট!
Monday, November 23 2026, 3:13 am

Key Highlights২৬/১১ মুম্বই হামলার ধাঁচে নাশকতার হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদে।
২৬/১১ মুম্বই হামলার ধাঁচে নাশকতার হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদে। লস্কর-ই-তৈবার নামে আসা ওই ইমেলে কাচিগুড়ার ‘হোটেল টুরিস্ট প্লাজা’ ও ‘কাচিগুড়া রেলওয়ে স্টেশন’-এ বিস্ফোরণ ঘটিয়ে অন্তত ৩০০ জনকে হত্যার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্রের খবর, রবিবার হুমকি ইমেলে ২০০৮ সালের ২৬/১১-র মুম্বই হামলার ধাঁচে বড়বড় হামলার চালানোর উল্লেখ করা হয়েছে। কুলগামে নিহত লস্কর জঙ্গি লতিফ ভাট ও তার সহযোগীদের মৃত্যুর বদলা নিতেই এই ছক বলে ইমেলে দাবি করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের সতর্কবার্তার পর শহরজুড়ে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ। রেল স্টেশন, হোটেল, বাস টার্মিনাল ও জনবহুল এলাকায় তল্লাশি, টহলদারি এবং সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজরদারি জোরদার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ২৬/১১ মুম্বাই হামলা
- মুম্বাই
- হায়দরাবাদ


