Suvendu Adhikari | 'এটাই আপনাদের শেষ সুযোগ',নন্দীগ্রাম থেকে সংখ্যালঘুদের বড় বার্তা শুভেন্দুর!
Tuesday, September 15 2026, 9:14 am

Key Highlightsসামনেই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগেই এবার সংখ্যালঘুদের একটা সুযোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সামনেই নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। তার আগেই এবার সংখ্যালঘুদের একটা সুযোগ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর বার্তা সরকারের সঙ্গে থাকার পরীক্ষা ৬ অক্টোবর। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন, “নন্দীগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘুদের জন্য বললাম, এটাই আপনাদের শেষ সুযোগ। সরকার-মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি থাকতে চান, হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে চান, কাজ নিতে চান, আপনাদের পরীক্ষা ৬ অক্টোবর। আপনি পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন, সেটা আপনাদের ওপর ছেড়ে দিলাম। বাকি আমরা তো জিতছি, জিতব।” নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলেন, ‘নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি কল্পনাতীত মার্জিনে জিতবে।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিজেপি
- শুভেন্দু অধিকারী


