Moscow | ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর আকাশ ঢাকলো কালো ঘন মেঘে, ক্রমে নামল কালো বৃষ্টি!
Friday, June 19 2026, 12:55 pm

Key Highlightsবৃহস্পতিবারই রাশিয়ার রাজধানীর তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন।
বৃহস্পতিবারই রাশিয়ার রাজধানীর তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন। এরপরই মস্কোর আকাশ ঢাকলো কালো ঘন মেঘে, ক্রমে নামল কালো বৃষ্টি! বাতাসে ভাসছে তৈলাক্ত, কৃষ্ণকণা। ইতিমধ্যেই নানা ভিডিও ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কীভাবে আগুন ও কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন অঞ্চলে ৫৫৫টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করেছে। এর মধ্যে প্রায় ২০০টি ড্রোনকে রাশিয়ার রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সময় প্রতিহত করা হয়েছে। তবে সেই সঙ্গেই মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন মেনে নিয়েছেন, বেশ কয়েকটি ড্রোন মস্কোর এক তেল শোধনাগারে আঘাত করেছে। আর সেই প্রত্যাঘাতের সাম্প্রতিক নিদর্শন শুক্রবারের কালো বৃষ্টি।
- Related topics -
- আন্তর্জাতিক
- মস্কো
- রাশিয়া
- ইউক্রেন
- হামলা
- ড্রোন হামলা


