The Washington Post | ছাঁটাই হয়েছিল ৩০০ কর্মী! এরপরেই ইস্তফা দিলেন ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ CEO
Sunday, February 8 2026, 5:18 am

Key Highlightsশনিবার ইস্তফা দিলেন ওয়াশিংটন পোস্টের পাবলিশার এবং সিইও উইল লুইস। ছাঁটাইয়ের তিন দিন পরে নিজের এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
সম্প্রতি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন 'দ্য ওয়াশিংটন পোস্ট' সংবাদ সংস্থার ৩০০ জন কর্মী ছাঁটাই করে। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে ছিলেন কংগ্রেস নেতা শশী থারুরের ছেলে ঈশান থারুরও। এই ঘটনার পরেই শনিবার ইস্তফা দিলেন ওয়াশিংটন পোস্টের পাবলিশার এবং সিইও উইল লুইস। ইস্তফাপত্রে তিনি লিখেছেন, ‘আমি দায়িত্বে থাকাকালীন দ্য ওয়াশিংটন পোস্টের ভবিষ্যৎ আরও সুনিশ্চিত করতে কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে এই সংবাদমাধ্যম আগামী বহু বছর ধরে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের কাছে নিরপেক্ষ সংবাদ উপস্থাপন করতে পারে।’
- Related topics -
- আন্তর্জাতিক
- সংবাদসংস্থা
- সর্বভারতীয় সংবাদ সংস্থা
- সিইও
- ইস্তফা পত্র


