Mamata Banerjee | ' ২২০ থেকে ২৩০টা আসন পাওয়ার কথা ছিল তৃণমূলের', ২০ দিন পর ফেসবুক লাইভে একগুচ্ছ অভিযোগ মমতার!
Sunday, May 24 2026, 2:05 pm

Key Highlightsনির্বাচনের ফল প্রকাশের ২০দিন পর ফেসবুক লাইভে এসে বিজেপি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো।
২০২৬ এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর আর জনসমক্ষে দেখা যায়নি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এবার নির্বাচনের ফল প্রকাশের ২০দিন পর ফেসবুক লাইভে এসে বিজেপি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, ২২০ থেকে ২৩০টা আসন পাওয়ার কথা ছিল তৃণমূলের, কিন্তু পাশা উল্টে দেওয়া হয়েছে। তাঁর আরও অভিযোগ, ' জাতীয় নির্বাচন কমিশন ডেটা হ্যাকিং করেছে। ইভিএমের মেশিনের রিপোর্ট চাই আমাদের। এইভাবে কোনও রাজ্য চলতে পারে না। অনেকে ভয় পাচ্ছেন।' যুবভারতীর মূর্তি প্রসঙ্গে মমতা বলেন, ‘ছোট ছোট শিশুরা ওখানে সেলফি তুলত। ফিফা অ্যাপ্রিসিয়েট করেছিল। সেটা ভেঙে দিলেন।’
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস


