DA | শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিএ প্রদানের প্রক্রিয়ায় আরও একধাপ এগোল নবান্ন!

Monday, April 6 2026, 3:14 pm
DA | শিক্ষক ও শিক্ষাকর্মীদের ডিএ প্রদানের প্রক্রিয়ায় আরও একধাপ এগোল নবান্ন!
highlightKey Highlights

সোমবার রাজ্যের সব সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর।


শিক্ষক ও শিক্ষাকর্মীদের মহার্ঘ‌্যভাতা অর্থাৎ ডিএ প্রদানের প্রক্রিয়া আরও একধাপ এগোল নবান্ন। সোমবার রাজ্যের সব সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের কাছে কর্মরত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চ শিক্ষা দপ্তর। চাওয়া হয়েছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের তালিকাও। নবান্নের নির্দেশিকায় রেজিস্ট্রারদের জানানো হয়েছে, অর্থ দপ্তর ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রত্যেক কর্মচারী/পেনশনভোগীর বেতন ও ভাতা/পেনশনের বিবরণ, প্রতি মাসে কত টাকা মহার্ঘ‌্য ভাতা এবং মহার্ঘ‌্য ত্রাণ দেওয়া হয়েছে, তার হিসেব চূড়ান্ত করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File