Jharkhand Protest | ‘সরকার আপনাদের কথা শুনেছে’, ঝাড়খণ্ডের আন্দোলনকারীদের বার্তা হেমন্তের!

Tuesday, August 11 2026, 2:59 pm
Jharkhand Protest | ‘সরকার আপনাদের কথা শুনেছে’, ঝাড়খণ্ডের আন্দোলনকারীদের বার্তা হেমন্তের!
highlightKey Highlights

ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে প্রতিবাদে পথে নেমেছে হাজার পরীক্ষার্থী।


ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় ভূরি ভূরি অনিয়মের অভিযোগে প্রতিবাদে পথে নেমেছে হাজার পরীক্ষার্থী। হেমন্ত সরকারের বিরুদ্ধে দু’সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিবাদ করছেন তাঁরা। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের শান্তি ফেরানোর আর্জি জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বললেন, ‘সরকার আপনাদের কথা শুনেছে।’ হেমন্ত তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আপনারা (আন্দোলনকারীরা) আপনাদের দাবির কথা তুলে ধরেছেন। গণতান্ত্রিক ব্যবস্থায় নিজেদের মতামত প্রকাশ করা আপনাদের অধিকার এবং সেই কণ্ঠস্বরকে সম্মান জানানো সরকারের দায়িত্ব। সরকার আপনাদের কথা শুনেছে। আমাদের প্রবীণ মন্ত্রীরা আপনাদের সঙ্গে নিরন্তর আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমি আশ্বাস দিচ্ছি, গুরুত্ব ও সংবেদনশীলতার সঙ্গে আপনাদের দাবির বিষয়ে পদক্ষেপ করা হবে।” তিনি আরও বলেন, “সরকার পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রযুক্তি-নির্ভর, নিরাপদ করে তুলতে চায়। এগুলির বাস্তবায়নে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File