Panihati BJP Candidate | পানিহাটিতে চমক, বিজেপির প্রার্থী পদে নাম ঘোষণা অভয়ার মা-য়ের!
Wednesday, March 25 2026, 3:22 pm

Key Highlightsএ দিন তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি৷ সেই তালিকাতেই পানিহাটি কেন্দ্রের প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করল বিজেপি৷
বঙ্গে বিধানসভা নির্বাচনে দু দফায় ২৫৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি। এ দিন আরও ১৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির। নতুন লিস্টে রয়েছে চমক। পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতা অভয়ার মা। উল্লেখ্য, কয়েক দিন আগেই অভয়ার মা জানিয়েছিলেন, তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে চান। অভয়ার মায়ের দাবি, মেয়ের জন্যে ন্যায়বিচার পেতেই এই আসনে দাঁড়িয়েছেন তিনি।
- Related topics -
- রাজ্য
- রাজনীতিবিদ
- রাজনীতি
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি নেত্রী
- বিজেপি কর্মী
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল


