WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Axiom-4 Mission | টানা ছ’বার স্থগিত Axiom-4 মিশন! অপেক্ষায় দিন গুনছেন শুভাংশুরা
Thursday, June 26 2025, 10:17 am

Key Highlightsরবিতে তারিখ লক হয়েও ফের পিছিয়ে গেল Axiom-4 মিশন। ভারতীয় নভোচর-সহ চার মহাকাশচারীর মহাকাশ যাত্রা আবারও স্থগিত।
মিশন শুরুর কথা ছিল গত ২৮ মে। একের পর এক যান্ত্রিক ত্রুটির কারণে ষষ্ঠতম বারও পেছল Axiom 4 মিশন। শুক্রবার সকালে ISS-এর অফিসিয়াল হ্যান্ডেলে জানিয়েছে, পোস্ট স্ট্যাটিক ফায়ার বুস্টার চেকিংয়ের সময় LOx লিক করায় আগামী রবিবার Axiom 4 লঞ্চ করা হচ্ছে না। NASA জানিয়েছে, বুস্টার মেরামতি সম্পন্ন হয়েছে। তবে মিশন শুরু করতে আরও কিছুটা সময় দরকার তাঁদের। মিশনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। উল্লেখ্য, এই মিশনেই দ্বিতীয় ভারতীয় নভোচর হিসেবে যোগ দিতে চলেছিলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।
- Related topics -
- দেশ
- শুভাংশু শুক্লা
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান
- রকেট
- নাসা
- ইসরো
- স্পেসএক্স
- স্পেস ম্যানেজমেন্ট টুল
- অ্যাক্সিওম মিশন ৪


