Thalapathy Vijay | বিচ্ছেদের আর্জি প্রত্যাহার বিজয় থলপতির স্ত্রী সঙ্গীতার! স্বস্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী!

Friday, August 7 2026, 4:29 pm
Thalapathy Vijay | বিচ্ছেদের আর্জি প্রত্যাহার বিজয় থলপতির স্ত্রী সঙ্গীতার! স্বস্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী!
highlightKey Highlights

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর প্রধান সি জোসেফ বিজয় ওরফে বিজয় থলপতি এবং তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের দীর্ঘ বৈবাহিক টানাপোড়েনের অবশেষে যবনিকা পড়ল।


স্বস্তিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর প্রধান সি জোসেফ বিজয় ওরফে বিজয় থলপতি। সূত্রের খবর, এদিন স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম স্বামী বিজয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজিরা দিয়ে তিনি এই সিদ্ধান্ত জানালেন। এরপরই বিচারক মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ করে দেন। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ার অভিযোগ তুলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু জেলা আদালতে বিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন সঙ্গীতা। যদিও কোনোবারই এই দম্পতির কেউ সশরীরে আদালতে হাজির হননি। মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বিজয়ের শপথ গ্রহণ করেন। তারপরই পারিবারিক বিবাদটি সংবাদ শিরোনামে চলে এসেছিল। অবশেষে সব বিতর্ক আর তিক্ততা পেছনে ফেলে ব্যক্তিগত জীবন গুছিয়ে নেওয়ার পথে হাঁটলেন হেভিওয়েট দম্পতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File