Thalapathy Vijay | দুর্নীতি দমনে কড়া বিজয়, চেন্নাইয়ে ৭ সরকারি অফিসারকে সাসপেন্ড প্রশাসনের

Sunday, July 19 2026, 4:13 pm
Thalapathy Vijay | দুর্নীতি দমনে কড়া বিজয়, চেন্নাইয়ে ৭ সরকারি অফিসারকে সাসপেন্ড প্রশাসনের
highlightKey Highlights

দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হলো চেন্নাইয়ের সাত সরকারি অফিসারকে। তাঁদের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে।


তামিলনাড়ুতে দুর্নীতি দমনে কড়া পদক্ষেপ নিলো জোসেফ বিজয়ের সরকার। গত সপ্তাহে উত্তর ও মধ্য চেন্নাইয়ের জ়োন ৬ এবং জোন ৯-এর একাধিক জায়গায় অভিযান চালায় প্রশাসন। তল্লাশিতে বিপুল পরিমাণে হিসাব-বহির্ভূত নগদ অর্থ এবং সন্দেহজনক ডিজিটাল লেনদেনের হদিশ পাওয়া যায়। তামিলনাড়ু ভিজিল্যান্স ও দুর্নীতি দমন দপ্তরের একটি রিপোর্টের ভিত্তিতেই চেন্নাইয়ের সাত সরকারি অফিসারদের বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছে। উল্লেখ্য, দুর্নীতি দমনে সাধারণ মানুষের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে প্রশাসন। সেখানে প্রমাণ-সহ দুর্নীতির অভিযোগ জানাতে পারবেন নাগরিকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File