WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Thalapathy Vijay | বিপুল ভোটে জিতেও সরকার গড়তে বাধা, বিজয়কে ফেরালেন রাজ্যপাল, কিন্ত কেন?
Wednesday, May 6 2026, 3:48 pm

Key Highlightsবুধবার লোকভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানালেন বিজয়। কিন্তু তাঁকে ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল।
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জিতে ইতিহাস তৈরি করেছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজগাম বা TVK। ৫ মে-ই মেয়াদ ফুরিয়েছে তামিলনাড়ুর বিদায়ী বিধানসভার। আজ রাজ্যপালের কাছে সরকার গড়ার দাবি জানাতে গিয়ে বাধা পেলেন বিজয়। সূত্রের খবর, এদিন ১১২ জন বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে রাজ্যপাল সঙ্গে দেখা করেন বিজয়। তবে রাজ্যপাল জানান ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। মুখ্যমন্ত্রী পদে বসতে হলে এখনও ৬ টি আসন চাই তাঁর। ৭ মে বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
- Related topics -
- দেশ
- তামিলনাড়ু
- তামিলনাড়ু
- থালাপতি বিজয়


