TET Exam | এবার মহারাষ্ট্রে ফাঁস TET-এর প্রশ্নপত্র, শেষ মুহূর্তে স্থগিত করা হলো পরীক্ষা!

Key Highlightsবিজেপি শাসিত মহারাষ্ট্রে ফাঁস শিক্ষক নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) এর প্রশ্নপত্র।
বিজেপি শাসিত মহারাষ্ট্রে ফাঁস শিক্ষক নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) এর প্রশ্নপত্র। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শেষ মুহূর্তে সেই পরীক্ষা স্থগিত করে দিল রাজ্য সরকার। শুক্রবার ভোরে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কয়েকজনের কাছে টেট ২০২৬-এর প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে। খবর পাওয়ার পরই ভিওয়ান্ডি পুলিশ একটি নির্দিষ্ট স্থানে অভিযান চালায়। এরপর উদ্ধার হওয়া নথি যাচাই করতে কাউন্সিলের কর্মকর্তাদের ডাকা হয়। তদন্তে দেখা যায়, উদ্ধার হওয়া কাগজে থাকা একাধিক প্রশ্ন আসল টেট প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। পরীক্ষার মাত্র একদিন আগে প্রশ্নপত্রের কিছু অংশ ফাঁস হয়ে যাওয়ার প্রাথমিক প্রমাণ মিলতেই পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং নতুন পরীক্ষার দিন পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র স্টেট এক্সামিনেশন কাউন্সিল।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- পরীক্ষা
- টেট পরীক্ষা


