Terrorist Hamim Mandal | মন্ত্রী উমেশ রাইয়ের ওপর চলতো নজরদারি! হাওড়া থেকে গ্রেপ্তার জঙ্গি হামিমের সহযোগী
Monday, August 3 2026, 5:18 am

Key Highlightsসূত্রের খবর, জঙ্গি কার্যকলাপে হামিমকে সহযোগিতা করত সে। মন্ত্রী উমেশ রাই ও তাঁর ছেলে সম্পর্কিত তথ্যপাচার নাকি করত আদিত্য।
বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার ধৃত হামিম মণ্ডলের সহযোগী। হাওড়ার বেলিলিয়াস রোড থেকে ধৃত আদিত্য সিং ওরফে রাজ ওরফে রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারকে জেরা করে আদিত্যর খবর পেয়েছিলেন তদন্তকারীরা। একটি গেমিং অ্যাপে ধৃত হামিমের সঙ্গে আলাপ হয়েছিল আদিত্যের। আদিত্যর মগজধোলাই করে পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের উপর নজরদারি চালানোর কাজ দেওয়া হয়। মন্ত্রী ও তাঁর ছেলে সম্পর্কিত যাবতীয় তথ্য সে হামিম ও তার বান্ধবী অর্পিতাকে পাচার করত বলেই খবর। আদিত্যকে বর্ধমান আদালতে পেশ করা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- সন্ত্রাসবাদী
- জঙ্গি হামলা
- সন্ত্রাসবাদ
- সন্ত্রাস দমন শাখা
- জঙ্গিগোষ্ঠী
- সন্ত্রাসবাদী হামলা
- জঙ্গি
- পাক জঙ্গি
- মুখ্যমন্ত্রী
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- রাজ্য পুলিশ
- পুলিশ কনস্টেবল
- পুলিশি নিরাপত্তা
- কলকাতা পুলিশ
- গ্রেফতার


