Terrorist Hamim Mandal | বছর বাইশের আদিত্যের মগজধোলাই! জঙ্গি হামিমের বন্ধুর বাড়ি থেকে মিলল কী কী ডিভাইস?

Monday, August 3 2026, 3:12 pm
Terrorist Hamim Mandal | বছর বাইশের আদিত্যের মগজধোলাই! জঙ্গি হামিমের বন্ধুর বাড়ি থেকে মিলল কী কী ডিভাইস?
highlightKey Highlights

STF সূত্রের খবর, উমেশ রাইয়ের স্করপিও গাড়ি, তাঁর বাড়ি এবং ছেলের শিক্ষা প্রতিষ্ঠানের ছবি আদিত্যই শেহজাদ ভাট্টি গ্যাংয়ের কাছে পাঠিয়েছিল।


হাওড়ার বেলিলিয়াস রোড এলাকায় অভিযান চালিয়ে ধৃত হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিং ওরফে রাজকেকে গ্রেপ্তার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর। পুলিশ সূত্রে খবর, বছর বাইশের আদিত্যর মগজধোলাই করতো হামিম। পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের উপর নজরদারি চালানোর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল তাকে। ধৃতের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ল্যাপটপ, মোবাইল ফোন-সহ একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, হামিমের কাছে বিভিন্ন নথি, ছবি ও ভিডিও ফুটেজ পৌঁছে দেওয়ার পিছনে আদিত্যর সক্রিয় ভূমিকা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File