White House | হোয়াইট হাউসের নিরাপত্তা পোস্টে ধাক্কা গাড়ির! হোয়াইট হাউস ও সংলগ্ন চত্বরে জারি সাময়িক লকডাউন!
Tuesday, November 10 2026, 2:53 am

Key Highlightsস্থানীয় সময় সোমবার সকালে একটি রুপালি চারচাকা গাড়ি আচমকাই লাফায়েট স্কোয়ারের উত্তর প্রান্তে হোয়াইট হাউসের একটি নিরাপত্তা পোস্টে ধাক্কা মারে।
হোয়াইট হাউসে ফের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটল। স্থানীয় সময় সোমবার সকালে একটি রুপালি চারচাকা গাড়ি আচমকাই লাফায়েট স্কোয়ারের উত্তর প্রান্তে হোয়াইট হাউসের একটি নিরাপত্তা পোস্টে ধাক্কা মারে। ঘটনার সময় হোয়াইট হাউসের ভিতরেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্ঘটনার পরই গাড়ি থেকে বেরিয়ে এসে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান চালক। দ্রুত তাঁকে আটক করেন সিক্রেট সার্ভিস ও নিরাপত্তারক্ষীরা। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল বা এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে হোয়াইট হাউস ও সংলগ্ন চত্বরে সাময়িক লকডাউন জারি করা হয়। গোটা এলাকা নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- হোয়াইট হাউস
- ডোনাল্ড ট্রাম্প


