WB নির্বাচন ২০২৬TMC92BJP195LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল

Telengana | রেললাইনের ওপর বেপরোয়া গতিতে গাড়ি চালালেন তরুণী! ব্যাহত ট্রেন চলাচল, রুট পরিবর্তন ১০-১৫টি ট্রেনের!

Thursday, June 26 2025, 2:45 pm
Telengana | রেললাইনের ওপর বেপরোয়া গতিতে গাড়ি চালালেন তরুণী! ব্যাহত ট্রেন চলাচল, রুট পরিবর্তন ১০-১৫টি ট্রেনের!
highlightKey Highlights

ঙ্করপল্লি থেকে হায়দরাবাদের মধ্যে রেল লাইনের মাঝামাঝি বেপরোয়া গতিতে গাড়ি চালান ওই তরুণী।


রেললাইনের ওপর দিয়ে বেপরোয়া গতিতে চার চাকা গাড়ি চালালেন তরুণী! শঙ্করপল্লি থেকে হায়দরাবাদের মধ্যে রেল লাইনের মাঝামাঝি বেপরোয়া গতিতে গাড়ি চালান ওই তরুণী। রেলকর্মীরা তাঁকে বারবার থামানোর চেষ্টা করেও পারেননি। অবশেষে গাড়ি নিয়ে অন্য লাইনে যেতেই সোজা একটি গাছে গিয়ে ধাক্কা খান তরুণী। এরপর আহত হন তিনি। ইতিমধ্যে তাকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই তরুণী মদ্যপ অবস্থায় ছিলেন। এদিকে বড় কোনও দুর্ঘটনা এড়ানোর জন্য রেললাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। অন্তত ১০ থেকে ১৫টি ট্রেনের রুট পরিবর্তন করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File