Tejas | ফের দুর্ঘটনার কবলে তেজস! অবতরণের সময় ব্রেক ফেল হয়ে দুমড়ে মুচড়ে গেলো যুদ্ধবিমান!
Monday, February 23 2026, 5:11 am

Key Highlightsসাধারণ প্রশিক্ষণ সেরে সেনাঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পরে বায়ুসেনার তেজস যুদ্ধবিমান।
তৃতীয়বার দুর্ঘটনার কবলে তেজস যুদ্ধবিমান। সাধারণ প্রশিক্ষণ সেরে সেনাঘাঁটিতে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পরে বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। রানওয়ে থেকে ছিটকে কার্যত দুমড়ে মুচড়ে যায় তেজসের কাঠামো। ফলে একটি তেজাস হারায় ভারত। তবে দুর্ঘটনার মুহূর্তে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন পাইলট। এই দুর্ঘটনাটি ঘটেছে গত ৭ ফেব্রুয়ারি। এতদিন এই দুর্ঘটনা নিয়ে সরকারের তরফে কোনও বিবৃতি না এলেও সম্প্রতি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে এই দুর্ঘটনার কথা। সূত্রের খবর, অবতরণের সময়ে কাজ করেনি বিমানের ব্রেক।
- Related topics -
- দেশ
- ভারত
- বিমান দুর্ঘটনা
- বিমান
- যুদ্ধবিমান


