Indian Cricket Team | টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সঙ্গে মোট ২০টি রেকর্ড গড়েছে ভারত! জানেন সেই রেকর্ডগুলি কী কী?

Key Highlights৮ই মার্চ আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের (t20 world cup 2026) ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ভারত (india vs new zealand)। ২০০৭ ও ২০২৪ সালের পর ২০২৬ সালে বিশ্বকাপ ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় ও পরপর দু'বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে মেন ইন ব্লু (india t20 world cup wins)। সেই সঙ্গে মোট ২০টি রেকর্ড গড়েছে ভারত। কী কী সেই রেকর্ড, দেখে নন চটপট!
৮ই মার্চ আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপের (t20 world cup 2026) ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো ভারত (india vs new zealand)। ২০০৭ ও ২০২৪ সালের পর ২০২৬ সালে বিশ্বকাপ ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া। ৯৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় ও পরপর দু'বার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে মেন ইন ব্লু (india t20 world cup wins)। সেই সঙ্গে মোট ২০টি রেকর্ড গড়েছে ভারত। কী কী সেই রেকর্ড, দেখে নন চটপট!
২০২৬ সালের টি-টোয়েন্টির (t20 world cup 2026) ফাইনাল ম্যাচে টসে জিতে ভারতকে (t20 world cup india team) ব্যাট করতে পাঠায় নিউজ়িল্যান্ড। ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার জুটি করে ৯২ রান। ভারতের ইনিংস শেষ হয় ২৫৫ রানে। পাল্টা খেলতে নেমে অপরাজিত ১০০ করা ফিন অ্যালেনকে অক্ষর ফেরালেন মাত্র নয় রানে। ভারতের হয়ে ৪টে উইকেট নেন জশপ্রীত বুমরা, ৩টে নেন অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া। বুমরার চারটে উইকেটের মধ্যে তিনটেই তিনি নেন ক্লিন বোল্ড করে।

টি-টোয়েন্টি ২০২৬-এ ভারতের গড়া মোট ২০টি রেকর্ড :
১. নিজেদের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ জয় করা প্রথম দল হিসেবে ইতিহাস লিখলো ভারত (india t20 world cup wins)।
২. ভারত প্রথম যে দল টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল।
৩. ভারত প্রথম দল (t20 world cup india team) হিসেবে তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতল। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুটি করে শিরোপা জিতেছে।
৪.ফাইনালে পাওয়ারপ্লেতে ভারতের ৯২ রান টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর।
৫.এর আগে পর্যন্ত টি-২০ বিশ্বকাপের ফাইনালে সবথেকে বড় স্কোর ছিল ১৭৬। সেটিও ছিল টিম ইন্ডিয়ার (t20 world cup india team)। এবার ভারত করল ২৫৫ রান।
৬. ভারতের ২৫৫/৫ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ দলগত সংগ্রহ এবং প্রতিযোগিতার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
৭. নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রানের জয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় জয়।
৮. ভারতীয় দল ২৫৫ রানের ইনিংসে একের পর এক মোট ১৯টি ছয় মারে। যা টি-২০ বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে এক ইনিংসে বা একক কোনো দলের মারা সর্বোচ্চ ছয়।
৯. প্রথম ইনিংসে মোট ১৯টি চারও মেরেছে ভারতীয় দল। যা টি-২০ বিশ্বকাপের ফাইনালে একটি ইনিংসে সর্বোচ্চ।
১০. ১৯টি ছয় ও ১৯টি চার, মোট ৩৮টি বাউন্ডারি এর আগে টি-২০ বিশ্বকাপের ফাইনালে এক ইনিংসে কখনও হয়নি।

১১. ২০২১ সালের পর ২০২৬-এ (t20 world cup 2026) নিউজিল্যান্ড দ্বিতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হারল। পাকিস্তান (২০০৭, ২০২২) ও শ্রীলঙ্কাও (২০০৯, ২০১২) দুইবার করে ফাইনাল হেরেছে।
১২. রোহিত শর্মার পর সূর্যকুমার যাদব দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি প্লেয়ার ও অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতলেন।
১৩. বিরাট কোহলি (২০১৪, ২০১৬) এবং জসপ্রীত বুমরাহ (২০২৪)-এর পর সঞ্জু স্যামসন তৃতীয় ভারতীয় হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন।
১৪. সঞ্জু স্যামসন টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে অর্ধশতক করা সপ্তম ব্যাটার হলেন।
১৫. সঞ্জু স্যামসন টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা তিনটি ম্যাচে অর্ধশতক করা প্রথম ভারতীয় ব্যাটার।
১৬. মাত্র পাঁচটি ম্যাচে সঞ্জু স্যামসনের ৩২১ রান কোনো ভারতীয় ব্যাটারের এক আসরে সর্বাধিক রান।
১৭. নিউজিল্যান্ডের বিরুদ্ধে সংজু স্যামসনের ৮৯ রান টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কোনো ব্যাটারের সর্বোচ্চ স্কোর।
১৮. জসপ্রীত বুমরাহর ৪/১৫ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কোনো পেস বোলারের সেরা বোলিং এবং সামগ্রিকভাবে দ্বিতীয় সেরা।
১৯. জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী ২০২৬ সালের বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়া বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন। দুজনের উইকেট সংখ্যা ১৪
২০. সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার ৯৮ রানের উদ্বোধনী জুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যেকোনো দলের সর্বোচ্চ।

রবিবার সকাল থেকেই ক্রিকেট জ্বরে কাঁপছিল গোটা দেশ। পাড়ায় পাড়ায় নীল জার্সি গায়ে ৮ থেকে ৮০ একজোট হয়ে মেতেছিলেন খেলা দেখায়। শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তুলেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে নিউজ়িল্যান্ডের একটা করে উইকেট পড়েছে আর বেড়েছে দর্শকদের উন্মাদনা। জয়ের গন্ধ পেয়ে ম্যাচ শেষ হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায় বাজি ফাটানো।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- নিউজিল্যান্ড
- জসপ্রীত বুমরাহ
- যশপ্রীত বুমরাহ
- সঞ্জু স্যামসন
- টি টোয়েন্টি
- টি টোয়েন্টি বিশ্বকাপ









