TCS | এথিকস বা POSH চ্যানেলে কোনও অভিযোগই দায়ের হয়নি, যৌন হেনস্থা-ধর্মান্তকরণের ঘটনা নিয়ে বলল TCS!
Saturday, April 18 2026, 7:20 am

Key Highlightsবিবৃতি জারি করে TCS এর তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত নিদা খানকে গত ৯ এপ্রিল সাসপেন্ড করা হয়ে এবং নিদা খান একজন প্রোসেস অ্যাসিয়েট ছিল।
এথিকস বা POSH চ্যানেলে কোনও অভিযোগই দায়ের করা হয়নি। টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (TCS) নাসিক শাখার বিপিওতে যৌন হেনস্থা কেলেঙ্কারি ঘটনা নিয়ে এমনটাই জানালেন TCS এর সিইও ও এমডি কে কৃতিবাসন। বিবৃতি জারি করে TCS এর তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত নিদা খানকে গত ৯ এপ্রিল সাসপেন্ড করা হয়ে এবং নিদা খান একজন প্রোসেস অ্যাসিয়েট ছিল। TCS এর প্রেসিডেন্ট ও সিওও আরথি সুব্রামানিয়ানের নেতৃত্বে পরিচালিত অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং এর জন্য স্বাধীন পরামর্শদাতা হিসেবে ডেলয়েট এবং স্বনামধন্য আইন সংস্থা ট্রাইলিগালের বিশেষজ্ঞদের নিযুক্ত করা হয়েছে।


