Suvendu Adhikari | 'ফের রাজ্যে বিনিয়োগ করবে টাটা', বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

Friday, June 12 2026, 8:44 am
Suvendu Adhikari | 'ফের রাজ্যে বিনিয়োগ করবে টাটা', বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
highlightKey Highlights

‘বাংলায় টাটাকে নিয়ে আসব’, শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


‘বাংলায় টাটাকে নিয়ে আসব’, শুক্রবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,“সিঙ্গুরে যেখানে টাটা কারখানা করতে চেয়েছিল সেখানকার মাটির প্রকৃতির পরিবর্তন হয়েছে। মিশে রয়েছে রড, সিমেন্ট। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গিয়েছে। আমি প্রস্তাবগুলো খতিয়ে দেখার জন্য শিল্পসচিবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি।” মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজ্যে টাটার বিনোয়োগ করার কথা ঘোষণা করলেও, ফের হুগলির সিঙ্গুরেই টাটা গোষ্ঠী কোনও বিনিয়োগ করবে কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File