Taslima Nasrin | ‘বাক স্বাধীনতার জয়’- ২০ বছর পর ‘মুক্ত’ বাংলায় পা রেখে কী বললেন সাহিত্যিক তসলিমা নাসরিন!

Tuesday, July 28 2026, 4:32 am
Taslima Nasrin | ‘বাক স্বাধীনতার জয়’- ২০ বছর পর ‘মুক্ত’ বাংলায় পা রেখে কী বললেন সাহিত্যিক তসলিমা নাসরিন!
highlightKey Highlights

আগামী ১ আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন ‘নির্বাসিত’ লেখিকা।


২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। পরিস্থিতি সামলাতে রাস্তায় সেনা নামাতে হয়। সে সময় রাজ্যের প্রশাসনিক প্রধান ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তসলিমার বইটিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। ২০ বছর পর কলকাতায় পা রাখতে চলেছেন তসলিমা। আগামী ১ আগস্ট রবীন্দ্রসদনে মৌলবাদ বিরোধী কবি-সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন ‘নির্বাসিত’ লেখিকা। সোমবার রাতে সমাজমাধ্যমে গড়িয়াহাট, সেন্ট্রাল অ্যাভিনিউতে টাঙানো হয়েছে লেখিকার সুবিশাল হোর্ডিং শেয়ার করেছেন লেখিকা। তিনি লিখেছেন, ‘রাতের কলকাতা! আজ থেকে ১২ বছর আগে মেগাসিরিয়াল দুঃসহবাসের গল্প লিখেছিলাম বলে দুঃসহবাসের সব হোর্ডিং খুলে দেওয়া হয়েছিল। আকাশ ৮ থেকে দুঃসহবাসের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকের এই নতুন হোর্ডিং খুলে নেওয়া হচ্ছে না। বাক স্বাধীনতার জয় এখানেই।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File