Taslima Nasrin | 'বাড়বাড়ন্ত এখনও আছে'…..‘চিন্ময় প্রভুর মুক্তি চাই’- কলকাতায় এসে মৌলবাদীদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া তসলিমার

Key Highlightsরবিবার বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভু দীর্ঘদিন ধরে জেলবন্দি। বিশ্বের সমস্ত প্রগতিশীল মানুষের হয়ে তাঁর আবেদন, ‘চিন্ময় প্রভুর মুক্তি চাই।’
রবিবার কলকাতার সভায় বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন লেখিকা তসলিমা নাসরিন। এদিন তিনি বললেন, ‘‘ইউনুসের জমানা হোক বা আজকের তারেক রহমানের জমানা, অন্ধকার থেকে বাংলাদেশ বেরতে পারেনি। মৌলবাদীদের বাড়বাড়ন্ত এখনও আছে। এখনও নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন না। বাবার সম্পত্তির উপর তাঁদের অধিকার নেই। সংখ্যালঘু হিন্দুরা নিপীড়িত হচ্ছেন, তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা নেই। বাংলাদেশের বাইরে ভারত বা পৃথিবীর যে কোনও দেশে যে কোনও প্রগতিশীল বাংলাদেশিদের হয়ে আমার দাবি, হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তি চাই। তাঁর সঙ্গে অন্যায় হয়েছে।” ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মত, ‘‘আমার মনে হয়, ছাত্র সমাজ আমাদের বোকা বানিয়েছিল। ওরা চেয়েছিল, কোটা উঠে যাক। কিন্তু পরবর্তী সময়ে তো দেখলাম, ওরা নিজেদের ঐক্য রাখতে পারেনি। এর নেপথ্যে জেহাদিরা ছিল। ছাত্ররা আন্দোলন করলে সবসময়ে পরিণতি ভালো হয়েছে, এমনটা নয়।"
- Related topics -
- শহর কলকাতা
- তসলিমা নাসরিন
- চিন্ময়কৃষ্ণ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- ভারত
- পশ্চিমবঙ্গ


