Taslima Nasrin | "অনেক বছর ধরে অপেক্ষা করে বসে আছি"- লেখিকা তসলিমা ফিরতেই উচ্ছসিত স্বাগত জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

Saturday, August 1 2026, 4:03 pm
Taslima Nasrin | "অনেক বছর ধরে অপেক্ষা করে বসে আছি"- লেখিকা তসলিমা ফিরতেই উচ্ছসিত স্বাগত জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
highlightKey Highlights

শনিবার তসলিমাকে স্বাগত জানানোর বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপণ দাশগুপ্ত, মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা৷


১৯ বছর পর কলকাতায় পা রেখেছেন লেখিকা তসলিমা নাসরিন। শনিবার তসলিমাকে স্বাগত জানানোর বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপণ দাশগুপ্ত, মন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বললেন, ‘‘আমি অনেক বছর ধরে অপেক্ষা করে বসে আছি দুটো কথা বলার জন্য। Welcome তসলিমা। তসলিমাকে ভিসা দিতে পারেনি কেউ ভাবতেই পারে না। আমরা ভাবতেই পারি না তসলিমার ভারতবর্ষে জায়গা হতে পারে না। যেখানে বাংলা ভাষার চর্চা হয় ঢাকা, কলকাতা সেখানে নো এন্ট্রি সাইন করে দিয়েছিল। যাক এবার কলকাতাটা হাটল। অন্য অংশটা বলব না। এটা কুটনৈতিক ব্যাপার হয়ে যাবে। ওকে যেরকম ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল কলকাতা থেকে সেই স্মৃতি যেন আর না ফিরে আসে’’৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File