Tarique Rahman | তিস্তা জল বন্টন প্রকল্পে বাংলাদেশের পাশে চীন! নদী সুরক্ষায় সাহায্যের আশ্বাস বেজিংয়ের
Thursday, June 25 2026, 4:22 pm

Key Highlightsচিনের জলসম্পদ মন্ত্রী জানিয়েছেন, জলসম্পদ উন্নয়নের কাজে চিনের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ।
বৃহস্পতিবার বেজিংয়ের দিয়াওইউতাই ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চিনের জলসম্পদ মন্ত্রী লি গুয়িং-র একটি বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানকার বন্যা পরিস্থিতির মোকাবিলা, পরিবেশ রক্ষার এবং বৈঠকে তিস্তা-সহ বাংলাদেশের বিভিন্ন নদীর জল বণ্টন ও সুরক্ষা নিয়ে জন্য চিনের সাহায্য চেয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন চিনের জলসম্পদ মন্ত্রী। তিনি জানিয়েছেন, জলসম্পদ উন্নয়নের ক্ষেত্রে চিনের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বাংলাদেশ।


