Tarique Rahman | রাষ্ট্রসংঘে তারেক রহমান, মুক্তিযুদ্ধের শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন, শাহবাজের সঙ্গে করলেন বৈঠকও
Friday, September 25 2026, 2:57 pm

Key Highlightsএদিন মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তারেক। ভারসাম্য রক্ষা করে ২০২৪ সালের শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গও টানেন তিনি।
ব্রিকস সম্মেলনে যোগ দেননি, তবে শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রসংঘের সদর দপ্তরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন তিনি। এদিনের বৈঠকে নিজের বক্তৃতায় মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। হাসিনা বিরোধী গণআন্দোলনের প্রসঙ্গ টেনে এদিন তারেক বলেন, ‘‘২০২৪ সালে বাংলাদেশ ‘ফ্যাসিবাদমুক্ত’ হয়েছে। শাসন ও শোষণে ক্ষতিগ্রস্ত দেশকে পুনরুদ্ধার, পুনঃস্থাপন ও পুনর্গঠনের লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে।’’ রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বাংলাদেশকে দীর্ঘ ন’বছরেরও বেশি সময় ধরে মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে আমাদের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- তারেক রহমান
- রাষ্ট্র পুঞ্জ
- রাষ্ট্রসঙ্ঘ


