Taratala Incident | লোহার বিমে লেগে আছে রক্তমাংস! করা হচ্ছে ভার্টিকাল ড্রিলিং! তারাতলার দুর্ঘটনাস্থলে বীভৎস দৃশ্য!
Wednesday, June 24 2026, 11:28 am

Key Highlightsবুধবার দুপুর নাগাদ তারাতলার গোডাউনে লোহার বিম-সহ ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে!
বুধবার দুপুর নাগাদ তারাতলার গোডাউনে লোহার বিম-সহ ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে! আটকে ৪০-৫০ জন। প্রায় ৩ ঘন্টা ধরে চলছে জোরকদমে উদ্ধারকাজ। কিন্তু এখনও উদ্ধারকাজ প্রায় প্রাথমিক পর্যায়েই। কারণ সেখানে বড় বড় লোহার বিমের নীচে চাপা পড়েছে দেহ। উদ্ধার কাজের জন্য পৌঁছেছে সেনা NDRF এর টিম। তল্লাশি চালাচ্ছে ড্রোন ও স্নিফার ডগ। ৫০ টন পর্যন্ত ওজন তুলতে পারে, এমন হাইড্রোলিক ক্রেনও ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু উদ্ধারের প্রতিবদ্ধতা ভেঙে পড়া লোহার বিম পুড়ো দুমড়ে মুছড়ে গিয়েছে। যার ফলে ভার্টিকাল ড্রিলিং করে কাটা হচ্ছে বিম। ভিতর থেকে উদ্ধার করা হচ্ছে থেঁতলে যাওয়া শরীর। লোহার বিমে লেগে আছে রক্তমাংস।
- Related topics -
- শহর কলকাতা
- তারাতলা
- মৃত্যু


