Taratala Incident | তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু, চলছে উদ্ধার কাজ

Wednesday, June 24 2026, 3:45 pm
Taratala Incident | তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু, চলছে উদ্ধার কাজ
highlightKey Highlights

বেলা ১২টার কিছু পরে তারাতলার এই নির্মীয়মাণ গোডাউনটি ভেঙে পড়ে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ সেই সময় অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে খবর৷


বুধবার দুপুর নাগাদ তারাতলার একটি গোডাউনে লোহার বিম-সহ ছাদ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে! সেই সময় গুদামে কাজ করছিলেন অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক। কংক্রিটের স্তূপের নীচে চাপা পড়েন তাঁরা। সূত্রের খবর, এ ঘটনায় এখনও অবধি অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ১৮ জন৷ জোরকদমে চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আশঙ্কা বিপৰ্যয় মোকাবিলা বাহিনীর। বাড়তে পারে আহতের সংখ্যাও। এই দুর্ঘটনার প্রেক্ষিতে কলকাতা পুরসভা এলাকায় আগের সরকারের আমলে অনুমতি পাওয়া বাণিজ্যিক নির্মাণগুলির কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File