Taratala Incident | তারাতলা কাণ্ডে ভরসন্ধ্যায় আটক ফিরহাদ হাকিমের পিএ 'কালীচরণ' !

Thursday, June 25 2026, 3:18 pm
Taratala Incident | তারাতলা কাণ্ডে ভরসন্ধ্যায় আটক ফিরহাদ হাকিমের পিএ 'কালীচরণ' !
highlightKey Highlights

সন্ধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীকে আটক করল বিশেষ তদন্তকারী দল তথা সিট। তারাতলা কাণ্ডে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


তারাতলা বিপর্যয়ে তৃণমূল সরকারকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদি দুপুরে মুখ্যমন্ত্রী দাবি করেন, “ক্যামাক স্ট্রিটের নির্দেশেই পুরসভায় নিয়োগ করা হয়েছিল কালীকে। আর কালী জানে না এমন কোনও বিল্ডিং কলকাতায় নেই। সব বিল্ডিংয়ের অনুমোদন হত ওঁর কথায়।” তিনি আরও বলেন, “কালীকে ধরলেই সব সামনে চলে আসবে।” দুপুরে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর সন্ধ্যায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ কালীচরণ বন্দ্যোপাধ্যায় ওরফে কালীকে আটক করল বিশেষ তদন্তকারী দল তথা সিট। তারাতলা কাণ্ডে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮-তে কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম। সেই সময়ই ফিরহাদ হাকিম কালীকে ওএসডি পদে নিয়ে আসেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File