Taratala Incident | ১-এর বদলে ৩ তলা থেকে ঢালাই, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার! প্রকাশ তারাতলা বিপর্যয়ের প্রাথমিক তদন্ত রিপোর্ট!

Thursday, June 25 2026, 12:14 pm
Taratala Incident | ১-এর বদলে ৩ তলা থেকে ঢালাই, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার! প্রকাশ তারাতলা বিপর্যয়ের প্রাথমিক তদন্ত রিপোর্ট!
highlightKey Highlights

তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় প্রকাশ্যে এলো প্রাথমিক তদন্তের রিপোর্ট।


তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় প্রকাশ্যে এলো প্রাথমিক তদন্তের রিপোর্ট। সেখানে একাধিক গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের পক্ষ থেকে প্রস্তুত করা রিপোর্ট বৃহস্পতিবার পুর কমিশনারের কাছে জমা পড়েছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, নির্মাণ নকশা অনুযায়ী কাজ না হওয়া, ঢালাইয়ের ভুল পরিকল্পনা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে। রিপোর্ট সূত্রে খবর, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ৫৪ কাঠা জমির উপর গুদাম নির্মাণের নকশা অনুমোদন করা হয়েছিল। অনুমোদিত নকশা অনুযায়ী ধাপে ধাপে নির্মাণকাজ হওয়ার কথা থাকলেও বাস্তবে সেই নিয়ম মানা হয়নি। গুদামের তিনতলা পর্যন্ত কাঠামো তৈরি হয়ে যাওয়ার পর উপর থেকে ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, সাধারণ নিয়ম অনুযায়ী নিচের তলা থেকে ধাপে ধাপে ঢালাই করে উপরের দিকে এগোতে হয়। এতে পুরো কাঠামোর ভারসাম্য বজায় থাকে। কিন্তু তারাতলার প্রকল্পে সেই নিয়ম লঙ্ঘন করে উপরের অংশে আগে ঢালাইয়ের কাজ শুরু করা হয়। ফলে নির্মাণ কাঠামো অতিরিক্ত চাপ সহ্য করতে পারেনি এবং ধসে পড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File