Taratala Accident | তারাতলায় নির্মাণে গাফিলতি, নিম্নমানের লোহার রড-নির্মাণ সামগ্রী ব্যবহারের জেরেই দুর্ঘটনা? প্রকাশ্যে নয়া তথ্য

Friday, June 26 2026, 5:47 am
Taratala Accident | তারাতলায় নির্মাণে গাফিলতি, নিম্নমানের লোহার রড-নির্মাণ সামগ্রী ব্যবহারের জেরেই দুর্ঘটনা? প্রকাশ্যে নয়া তথ্য
highlightKey Highlights

লোহার রড-সহ নিম্নমানের সামগ্রী নির্মাণকাজে ব‌্যবহার করা হয় বলে সন্দেহ লালবাজারের ‘সিট’-এর। এটি তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের একটি বড় কারণ বলে ধারণা গোয়েন্দাদের।


বুধবার তারাতলায় নির্মীয়মাণ বেহরা ব্রাদার্স গুদামের লোহার শেড ভেঙে ভয়াবহ বিপর্যয় ঘটে। বিপর্যয়ের ৪০ ঘন্টার বেশি কাটলেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। গোডাউন নির্মাণ সংস্থা বেহরা ব্রাদার্স নির্মাণের জন‌্য বন্দর এলাকার আয়ান ট্রেডার্সকে বরাত দিয়েছিল। সূত্রের খবর, গোডাউন নির্মাণের পুরো প্রকল্পের জন‌্য বরাদ্দ হয়েছিল মাত্র ২ কোটি ৪০ লাখ টাকার লোহার রড। গোয়েন্দাদের দাবি, এই প্রকল্পে তার থেকে অনেক বেশি টাকা বরাদ্দ করার প্রয়োজন ছিল। বরাদ্দ টাকার পরিমান কম হওয়ায় লোহার রড-সহ নিম্নমানের সামগ্রী নির্মাণকাজে ব‌্যবহার করা হয় বলে সন্দেহ লালবাজারের ‘সিট’-এর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File