Tarapith | ডিজিটাল কুপন কেটে করতে হবে মায়ের দর্শন! তারাপীঠ মন্দিরে বদলে গেল নিয়ম
Sunday, September 6 2026, 4:47 pm

Key Highlightsএবার থেকে আর মিলবে না কাগুজে কুপন। তার পরিবর্তে ডিজিটাল টিকিট পাওয়া যাবে।
আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে এবার তারাপীঠ মন্দিরে মায়ের দর্শনে বদল আনা হলো। এবার থেকে মায়ের দর্শন করতে হলে কাটতে হবে ডিজিটাল কুপন। রবিবার থেকেই মন্দিরে চালু হলো ডিজিটাল ভিআইপি কুপন (VIP) ব্যবস্থা। প্রথমে পরীক্ষামূলকভাবে ৫০০ জন ভক্তের জন্য টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে কাগজের কুপন দেখানোর ঝক্কি কমবে এবং ভিআইপি দর্শনের ক্ষেত্রে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে, দাবি মন্দির কতৃপক্ষের। মন্দিরের এক সেবাইত জানিয়েছেন, “সকলের স্বার্থ যাতে বজায় থাকে সেই কারণে চালু হল। এটা চালু হলে তীর্থ যাত্রীদের সুবিধা। আর কৌশিকী অমাবশ্যায় একটা ফ্রি লাইন থাকবে। আর একটা লাইন থাকবে টাকা দেওয়ার। কোনও সেবাইত, মন্ত্রী আমলা কেউই ওইদিন গর্ভগৃহে ঢুকতে পারবেন না।"
- Related topics -
- রাজ্য
- মন্দির
- তারাপীঠ
- বীরভূম
- পশ্চিমবঙ্গ


