Tarakeswar | পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় অনন্য, জাতীয় স্তরে বিশেষ সম্মান পেল হুগলির তারকেশ্বর পৌরসভা!
Wednesday, November 11 2026, 4:47 pm

Key Highlightsপরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় অনন্য নজির গড়ে জাতীয় স্তরে কেন্দ্রীয় সরকারের সম্মান অর্জন করল হুগলি জেলার তারকেশ্বর শহর।
পরিচ্ছন্নতা ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় অনন্য নজির গড়ে জাতীয় স্তরে কেন্দ্রীয় সরকারের সম্মান অর্জন করল হুগলি জেলার তারকেশ্বর শহর। ঐতিহাসিক শ্রাবণী মেলা চলাকালীন লক্ষ লক্ষ পুণ্যার্থীর জনসমাগম সামলে যেভাবে শহর ও মন্দির চত্বর আবর্জনামুক্ত রাখা হয়েছিল, তারই স্বীকৃতি হিসেবে আজ দিল্লির ‘বিজ্ঞান ভবনে’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করবে তারকেশ্বর পৌরসভা। মেলা চলাকালীন শহরকে ১০টি জ়োনে ভাগ করে ১৮০ জন সাফাইকর্মী দিনরাত কাজ করেছেন। মন্দির চত্বর ও দুধপুকুর পরিষ্কার রাখতে বিশেষ নজর দেওয়া হয়। সবমিলিয়ে প্রায় ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে, যার মধ্যে ৫০০ মেট্রিক টনের বেশি বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণ করা হয়। তারকেশ্বরের এই অভাবনীয় সাফল্য রাজ্যের অন্যান্য পুরসভার কাছেও এক দারুণ দৃষ্টান্ত হয়ে উঠেছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হুগলি
- তারকেশ্বর


