KMC Councillor | গ্রেফতার কলকাতা পুরসভার কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তী! ছিল প্রতারণা, শ্লীলতাহানি, নথি-জালিয়াতি, হুমকি দেওয়ার অভিযোগ।
Saturday, June 27 2026, 6:52 am

Key Highlights১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধি তারকেশ্বর চক্রবর্তীকে শুক্রবার রাতে গ্রেফতার করল সার্ভে পার্ক থানার পুলিশ।
গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলার। ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুরপ্রতিনিধি তারকেশ্বর চক্রবর্তীকে শুক্রবার রাতে গ্রেফতার করল সার্ভে পার্ক থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, নথি-জালিয়াতি, হুমকি দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে বলে খবর। সূত্রের খবর, কলকাতা পুরসভা কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের হয়েছে সার্ভে পার্ক থানায়। ভয় দেখানো, চুরি, নথি জালিয়াতি-সহ এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য,বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরেই একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসছে। গ্রেফতার হয়েছেন কলকাতার একাধিক কাউন্সিলার।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পৌরসভা
- তৃণমূল কাউন্সিলার
- গ্রেফতার


