Maternity Leave | তৃতীয় সন্তানের ক্ষেত্রেও মিলবে বেতন-সহ মাতৃত্বকালীন ১ বছর ছুটি! বড় ঘোষণা সরকারের!

Wednesday, August 19 2026, 12:47 pm
Maternity Leave | তৃতীয় সন্তানের ক্ষেত্রেও মিলবে বেতন-সহ মাতৃত্বকালীন ১ বছর ছুটি! বড় ঘোষণা সরকারের!
highlightKey Highlights

এবার থেকে তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও মহিলা সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন।


মহিলা সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। এবার থেকে তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও মহিলা সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। এর আগে রাজ্যে তৃতীয় সন্তানের জন্য ১২ সপ্তাহ অর্থাৎ ৮৪ দিনের ছুটির নিয়ম ছিল। নতুন সিদ্ধান্তের ফলে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও মহিলা সরকারি কর্মচারীদের ছুটির মেয়াদ প্রথম ও দ্বিতীয় সন্তানের সমান করা হল। তামিলনাড়ুর মানবসম্পদ ব্যবস্থাপনা মন্ত্রী ডি সরতকুমার বিধানসভায় তাঁর দফতরের অনুদানের দাবির উপর আলোচনার সময় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, তামিলনাড়ু সরকার সামাজিক কল্যাণ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া একটি জনকল্যাণমূলক প্রশাসন। তাই মহিলা সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্য বর্তমানে ১২ সপ্তাহের যে মাতৃত্বকালীন ছুটি রয়েছে, তা বাড়িয়ে ৩৬৫ দিন করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File