Tamil Nadu Explosion | ভোটের আগে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! তামিলনাড়ুতে মৃত অন্ততঃ ১৭, আহত একাধিক

Sunday, April 19 2026, 2:16 pm
Tamil Nadu Explosion | ভোটের আগে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! তামিলনাড়ুতে মৃত অন্ততঃ ১৭, আহত একাধিক
highlightKey Highlights

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জেলার কাত্তানরপট্টি গ্রামের এক বাজি উৎপাদন কেন্দ্রে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।


ভোটের আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তামিলনাড়ুর বিরুধুনগর জেলা। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে জেলার কাত্তানরপট্টি গ্রামের এক বাজি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার চারটি ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এবং উদ্ধারকারী দল। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ৬ জন গুরুতর আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File