Tamil Nadu Assembly Election 2026 | তামিলনাড়ুতে জোর টক্কর ডিএমকে-এআইএডিএমকের, ময়দানে বিজয় থালাপাতিও, মসনদ কার হাতে?
Thursday, April 23 2026, 4:57 am

Key Highlights২০২১ সালের বিধানসভা নির্বাচনে তামিলভূমে বিপুল ভোটে জয়ী হয়েছিল ডিএমকে জোট। মুখ থুবড়ে পড়েছিল বিরোধী এআইএডিএমকে। বিশেষ নজর থাকবে বিজয়ের দলের দিকে।
বাংলার পাশাপাশি বৃহস্পতিবার সকাল ৭টা থেকে তামিলনাড়ুতে ২৩৪ আসনে শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। তামিলনাড়ুতে এবার মোট ভোটারের সংখ্যা ৫ কোটি ৬৭ লক্ষ। এসআইআরে বাদ গিয়েছে ৭৪ লক্ষ নাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিরোধী এআইএডিএমকে কার্যত উড়িয়ে দিয়ে তামিলভূমে বিপুল ভোটে জয়ী হয়েছিল ডিএমকে জোট। এবারের ভোট ত্রিমুখী। রাজনীতির ময়দানে এবার অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয় থালাপাতি। ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে) দলের ফলাফলের ওপরও নজর থাকবে এবার।
- Related topics -
- দেশ
- তামিলনাড়ু
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- এম কে স্ট্যালিন


