Tala Prattoy | চোরবাগানের দুর্ঘটনা থেকে শিক্ষা, ভিআইপি লাইন তুলে দিলো টালা প্রত্যয়, মণ্ডপ খুললো সর্বসাধারণের জন্যে

Monday, October 19 2026, 3:49 am
Tala Prattoy | চোরবাগানের দুর্ঘটনা থেকে শিক্ষা, ভিআইপি লাইন তুলে দিলো টালা প্রত্যয়, মণ্ডপ খুললো সর্বসাধারণের জন্যে
highlightKey Highlights

চোরবাগানের ঘটনার পর যখন দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে, তখন টালা প্রত্যয়েও বিশেষ উদ্যোগ নেওয়া হল। তুলে দেওয়া হল ভিআইপি লাইন।


চোরবাগানের ঘটনার পর দর্শনার্থীদের মধ্যে ক্রমশ উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে দর্শনার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিলো কলকাতার জনপ্রিয় পুজো টালা প্রত্যয়। মন্দির কতৃপক্ষের তরফে জানানো হলো, মণ্ডপে আলো বাড়িয়ে দেওয়া হয়েছে। ভিআইপি লাইন তুলে দেওয়া হয়েছে। পুরো অংশটাই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে ঠাকুর দেখতে পারবেন দর্শনার্থীরা। দিতে হবে না লাইন। পুজোর দায়িত্বে থাকা বিধায়ক রীতেশ তিওয়ারি জানিয়েছেন, “পুরস্কার পাওয়ার দৌড়ে শিল্পীরাই পুজো কমিটিগুলোকে প্রভাবিত করেন। শিল্পের সমালোচনা করছি না, তবে এমন আধুনিকতা, এমন সৃজনশীলতা নিয়ে আমরা কী করব, যেখানে মানুষকে বাঁচানো না যায়। কেন আলো কম রাখা হবে, কেন মা দুর্গাকে আলাদাভাবে দেখানো হবে! অন্ধকারের শিল্প দেখানোর কোনও প্রয়োজন নেই।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File