Tahawwur Rana | সদ্যোজাত নাতনিকে দেখতে ভিডিও কল ২৬/১১ হামলার মূল চক্রী তাহাউর রানার! মিললো অনুমতি
Thursday, November 26 2026, 5:17 am

Key Highlightsসদ্যোজাত নাতনিকে দেখার জন্য পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার অনুমতি পেল ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর হুসেন রানা।
সদ্যোজাত নাতনির মুখ দেখতে ভিডিয়ো কলের অনুমতি পেল ২৬/১১ মুম্বই হামলার অন্যতম মূল চক্রী তাহাউর হুসেন রানা। বুধবার দিল্লির বিশেষ NIA আদালত এই অনুমতি দিয়েছে। ব্রেকিং নিউজ অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর এবং ২০২৭ সালের ৪ জানুয়ারি, এই দু’দিনই তিহাড় জেল থেকে ফোন করা যাবে। আমেরিকায় থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ১০ মিনিট করে ভিডিয়ো কলে কথা বলতে পারবে রানা। তবে এই অনুমতি দেওয়া হয়েছে একাধিক কঠোর শর্তসাপেক্ষে। আদালত জানিয়েছে, ভিডিয়ো কলের সময় প্রথমে তিহাড় জেলের সুপার নিজে ফোন করে রানার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন। তাঁদের সাড়া পাওয়ার পরেই ফোনটি রানার হাতে তুলে দেওয়া হবে। পুরো কথোপকথন রেকর্ড করা হবে। রানার পাশে সবসময় উপস্থিত থাকবেন জেল সুপার।
- Related topics -
- দেশ
- তাহাউর রানা
- ২৬/১১ মুম্বাই হামলা
- মুম্বাই
- এনআইএ
- আদালত
- ভিডিও কল
- পাকিস্তান


