T20 World Cup | সূর্যবাহিনীর জয়, জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে একধাপ এগোলো 'মেন্ ইন ব্লু'!

Thursday, February 26 2026, 5:41 pm
T20 World Cup | সূর্যবাহিনীর জয়, জিম্বাবোয়েকে হারিয়ে বিশ্বকাপের পথে একধাপ এগোলো 'মেন্ ইন ব্লু'!
highlightKey Highlights

সুপার এইটের কার্যত সবচেয়ে দুর্বল দল জিম্বাবোয়েকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে লক্ষ্মীবারের চিপকে অগ্নিপরীক্ষায় ভালোভাবেই উতরে গেলেন হার্দিকরা।


চিপকে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। আজ রান পেলেন চারটি করে বাউন্ডারি এবং ছক্কা হাঁকিয়ে ৩০ বলে করলেন দুরন্ত ৫৫ রান। এদিন ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেললেন ঈশান কিষান। অধিনায়ক সূর্য করলেন ১৩ বলে ৩৩। ১৬ বলে ৪৪ রান করে নট আউট রইলেন তিলক বর্মা। হার্দিক মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি করলেন। ২০ ওভারের শেষে ভারতের স্কোর ২৫৬/৪। খেলতে নেমে রান তুলতে পারলো না জিম্বাবোয়ে। চার ওভারে ২৪ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন অর্শদীপ সিং। ৭২ রানে জয় পেলো ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File