Suvendu Adhikari | স্কুল থেকে বিশ্ববিদ্যালয়-বাংলার সিলেবাসে যুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Key Highlightsবাংলার সিলেবাসে যুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আজ শ্যামাপ্রসাদের জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বাংলার সিলেবাসে যুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আজ শ্যামাপ্রসাদের জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শ্যামাপ্রসাদের জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে মিত্র ইনস্টিটিউশনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের স্তর পর্যন্ত পাঠ্যবইয়ে থাকবেন শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বলেন, “আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, সেই ভারত কেশরীর ভূমিকা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে হবে।”একইসঙ্গে শ্যামাপ্রসাদের স্কুল মিত্র ইনস্টিটিউশনের সংস্করণে অনুদানেরও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শুভেন্দু অধিকারী
- শিক্ষা ব্যবস্থা


