Swine Flu | ঋতু পরিবর্তনে বাড়ছে সোয়াইন ফ্লু! কী বলছেন চিকিৎসকরা? জানুন সতর্কতার উপায়!

Tuesday, September 1 2026, 9:33 am
Swine Flu | ঋতু পরিবর্তনে বাড়ছে সোয়াইন ফ্লু! কী বলছেন চিকিৎসকরা? জানুন সতর্কতার উপায়!
highlightKey Highlights

সাধারণ মরশুমি জ্বর ভেবে অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, কারণ নতুন করে মাথাচাড়া দিচ্ছে সোয়াইন ফ্লু (H1N1)।


ঋতু পরিবর্তনের সময়ে ঘরে ঘরে সর্দি-কাশি ও জ্বরের সমস্যা দেখা দিচ্ছে। তবে একে সাধারণ মরশুমি জ্বর ভেবে অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা, কারণ নতুন করে মাথাচাড়া দিচ্ছে সোয়াইন ফ্লু (H1N1)। তীব্র জ্বর, শরীর ব্যথা, শ্বাসকষ্ট ও পেটের সমস্যার মতো উপসর্গ দেখা দিলে শুধু প্যারাসিটামলে ভরসা না রেখে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে জানাচ্ছেন চিকিৎসকরা। সেক্ষেত্রে সংক্রমণ এড়াতে ICMR-এর পরামর্শ: ভিড় স্থানে মাস্ক ব্যবহার করুন। খাবার আগে ও বাইরে থেকে ফিরে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুন। হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন এবং হাত না ধুয়ে চোখ-নাক স্পর্শ করবেন না।উপসর্গ থাকলে নিজেকে আলাদা রাখুন ও প্রচুর তরল খাবার খান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File