Swapan Samaddar | গ্রেফতার পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার! ছিল খুনের চেষ্টা এবং শ্লীলতাহানির অভিযোগ!
Wednesday, June 10 2026, 10:29 am

Key Highlightsকলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল।
গ্রেফতার পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। কলকাতা পুরসভার ৫৬ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলরের বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল। এছাড়াও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোটপরবর্তী হিংসার সঙ্গে যুক্ত হয়েছিল স্বপনের নাম। তৃণমূল ক্ষমতায় থাকায় এলাকায় তাঁর দাপট ছিল। বেলেঘাটা আইডি হাসপাতালের রোগীকল্যাণ সমিতিতেও ছিলেন তিনি। তাই সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা যায়নি। তবে এবার ২০২২ সালের ২ মে-র ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মঙ্গলবার নারকেলডাঙা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ঘটনার ভিত্তিতে বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে কলকাতা পুরসভার ১০ জন কাউন্সিলরকে গ্রেফতার করা হল।
- Related topics -
- শহর কলকাতা
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কাউন্সিলার
- গ্রেফতার


