Swapan Dasgupta | "বই বিক্রি করতে দেবে না? তারা কারা?", বামেদের বুক স্টলে হামলার ঘটনায় প্রতিক্রিয়া স্বপন দাশগুপ্তের

Tuesday, October 20 2026, 7:49 am
Swapan Dasgupta | "বই বিক্রি করতে দেবে না? তারা কারা?", বামেদের বুক স্টলে হামলার ঘটনায় প্রতিক্রিয়া স্বপন দাশগুপ্তের
highlightKey Highlights

সপ্তমীর রাতেই যাদবপুরে বামেদের দু’টি বুক স্টল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এবার এই নিয়ে মুখ খুললেন স্বপন দাশগুপ্ত।


গত কয়েকদিন ধরে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পুজোমণ্ডপের সামনে বামেদের বুকস্টল ভাঙচুরের খবর সামনে এসেছে। এবার এই ঘটনায় মুখ খুললেন স্বপন দাশগুপ্ত। ঘটনার কড়া নিন্দা করে বলেন, “মাথা নত করে দিয়েছে। এই যে এরকম ঘটনা হতে পারে, একটা হলে বুঝতাম। কিন্তু তিন-চার জায়গায় হয়েছে। এটা কোনওভাবেই আমি মেনে নিতে পারব না। বামেদের সঙ্গে আমাদের একটা নৈতিক বিবাগ আছে। কিন্তু তা বলে বই বিক্রি করতে দেবে না? তারা কারা? কে এই অধিকার দিয়েছে। এটা নিন্দনীয়। আমি লজ্জিত। এটা যেন কোনওদিন না হয়।” অর্থমন্ত্রীর প্রশ্ন, “আমাদের নামে এগুলো করছে কে? কে সাহস দিয়েছে তাঁদের?”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File