Swachh App | রাস্তাঘাটে পানের পিক-থুতু ফেললেই দিতে হবে ফাইন, বঙ্গে চালু হচ্ছে 'স্বচ্ছ' অ্যাপ
Thursday, May 28 2026, 3:14 pm

Key Highlightsরাস্তায় পানের পিক-থুতু, প্যাকেট, আবর্জনা ফেললেও জরিমানা করা হবে। প্রত্যেক বাসে থাকবে ওয়েস্ট ব্যাগ। যাতে ফেলতে হবে নোংরা। আগামী তিন মাস পর্যন্ত মানুষকে সচেতন করা হবে এই সম্পর্কে।
যত্রতত্র নোংরা ফেলা রুখতে ৩০ মে থেকে বঙ্গে চালু হচ্ছে স্বচ্ছ অ্যাপ। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, ‘যে সব পুরসভায় প্রশাসক বসানো হয়েছে সেখানে স্বচ্ছ অ্যাপ চালু থাকবে। দশটা পুরসভা দিয়ে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। জায়গায় জায়গায় ডাস্টবিন বসানো হবে। গোটা রাজ্যে ১০০ মিটার দূরত্বে বসবে ডাস্টবিন। যদি কেউ ময়লা ফেলেন, কেউ চিপসের প্যাকেট ফ্যালেন, থুতু ফেলেন তাহলে হবে জরিমানা। এমনকি রাস্তায় ছেলেরা প্রকাশ্যে প্রস্রাব করলেও জরিমানা করা হবে।’ আপাতত ১০ টি পৌরসভায় চালু হচ্ছে অ্যাপটি। তিনমাস অবধি মানুষকে সতর্ক করা হবে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- জরিমানা


