R G Kar Case | আরজি কর আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলায় অনুমতি শুভেন্দুর সরকারের!

Tuesday, May 19 2026, 10:21 am
R G Kar Case | আরজি কর আর্থিক দুর্নীতিতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলায় অনুমতি শুভেন্দুর সরকারের!
highlightKey Highlights

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি দিলো শুভেন্দুর সরকার।


আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি দিলো শুভেন্দুর সরকার। বিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই অনুমতি দেয়নি। তবে নয়া সরকারের এই পদক্ষেপের ফলে সিবিআই বা ইডি এবার সন্দীপের বিরুদ্ধে আদালতে পূর্ণাঙ্গ আইনি পদক্ষেপ করতে পারবে। এর আগে সিবিআই তদন্ত করে জানতে পেরেছিল, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা, পরিষেবা সংক্রান্ত চুক্তি এবং অন্যান্য প্রশাসনিক কাজে গুরুতর আর্থিক অনিয়ম করেছেন সন্দীপ ঘোষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File