UCC | চলতি বছরে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর কমিটির বৈঠকে!

Friday, September 4 2026, 4:44 am
UCC | চলতি বছরে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর কমিটির বৈঠকে!
highlightKey Highlights

বৃহস্পতিবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে বৈঠকে বসে শুভেন্দু অধিকারীর সকারের গড়া ইউসিসি কমিটি।


নির্বাচনী ইস্তেহারে কথা দিয়েছিল বিজেপি। এবার সেই কথা মতো বৃহস্পতিবার অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়ে বৈঠকে বসে শুভেন্দু অধিকারীর সকারের গড়া ইউসিসি কমিটি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই ইউসিসি খসড়া তৈরি করার লক্ষ্যে এগোবে কমিটি। এই কমিটির প্রস্তাবের উপর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা করবেন রাজ্যের আধিকারিকরা। সূত্রের খবর, খুব দ্রুতই রাজ্য সরকার ইউসিসি বিল আনতে পারে। দেড় ঘণ্টা ধরে চলা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, দিনদশেকের মধ্যে কলকাতায় অফিস নেবে বিশেষজ্ঞ কমিটি। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভিন্ন পক্ষের মতামত জানতে বিজ্ঞাপন দেওয়া হবে সংবাদপত্রগুলিতে। অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে কোন রূপরেখায় UCC কার্যকর হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। সেসব রাজ্যগুলির নথি খতিয়ে দেখে তারপরই এরাজ্যের উপযোগী অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরি হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File