Suvendu Adhikari | পরীক্ষার্থীরা পাবেন OMR শিটের কার্বন কপি,ভাইভায় রাখা হবে মিনিমাম নম্বর, নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
Saturday, May 23 2026, 8:27 am

Key Highlightsসরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল শুভেন্দুর সরকার।
সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল শুভেন্দুর সরকার। শিয়ালদহে সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা থেকে এবার থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, চাকরিপ্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া বাধ্যতামূলক করতে হবে। তিনি বলেন, “কার্বন কপি প্রত্যেক যুবক যুবতীকে দেওয়া উচিত। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হয় না। স্বজনপোষণ, দুর্নীতি- এই শব্দগুলোর উৎপত্তি এখান থেকেই আসে। তাই এবার থেকে কার্বন কপি দেওয়া হবে।” সেই সঙ্গে তিনি আরও বলেন, ভাইভার ক্ষেত্রে মিনিমাম নম্বর রাখতে হবে। শুভেন্দু অধিকারীর অভিযোগ,“এসসি, এসটি, অরিজিনাল ওবিসি, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের সংরক্ষণের ক্ষেত্রেও নিয়ম মানেনি আগের সরকার।”


