R G Kar Case | আরজি কর-কাণ্ডে সাসপেন্ড ৩ IPS বিনীত গোয়েল-ইন্দিরা মুখার্জি-অভিষেক গুপ্তা! বড় সিদ্ধান্ত শুভেন্দুর!
Friday, May 15 2026, 10:07 am

Key Highlights'অভয়া' ধর্ষণ ও খুন মামলায় সাসপেন্ড ৩ আইপিএস। সাসপেন্ড করা হচ্ছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তকে।
নির্বাচনের আগেই প্রচারের সময় বিজেপি বলেছিল, ক্ষমতায় এলে ফের খোলা হবে আরজি কর কাণ্ডের ফাইল। এবার সেই কথা রাখতে বড় পদক্ষেপ নিলো শুভেন্দুর সরকার। 'অভয়া' ধর্ষণ ও খুন মামলায় সাসপেন্ড ৩ আইপিএস। সাসপেন্ড করা হচ্ছে বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তকে। নজরে কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার সহ আরও দুই হেভিওয়েট সিনিয়র অফিসার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ কথা, “মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। পুলিশ অফিসাররা তিলোত্তমার মা-কে টাকা দিতে গিয়েছিলেন। নির্যাতিতার পরিবারকে এইভাবে টাকা দিতে যাওয়ার অভিযোগে আমরা এই তিনজনকে সাসপেন্ড করছি।”
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ক্রাইম
- খুন
- ধর্ষণ
- আইপিএস অফিসার
- শুভেন্দু অধিকারী
- সাসপেন্ড


